আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রংপুরে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

রংপুরে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে ওই জনসভা হবে।

রংপুর আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে ক্ষমতাসীন দলের প্রধান এই তারিখ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, তাঁর ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে শেখ হাসিনার ইতালি যাওয়ার কথা রয়েছে। দেশে ফিরে রংপুরে জনসভা করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। আশিকুর রহমান প্রধানমন্ত্রীকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং দলের মনোনয়ন পেলে তাঁর ছেলেকে ওই এলাকা থেকে নির্বাচিত করতে কাজ করবেন। এতে শেখ হাসিনা সম্মতি জানান। পরে রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম উপস্থিত ছিলেন।এর আগে যশোর, রাজশাহী ও চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগপ্রধান। নির্বাচনের আগে শেখ হাসিনা প্রতিটি বিভাগের পাশাপাশি কয়েকটি জেলায় সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত