আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বৃষ্টি উপেক্ষা করে আ.লীগ-বিএনপির সমাবেশ চলছে

বৃষ্টি উপেক্ষা করে আ.লীগ-বিএনপির সমাবেশ চলছে

বৃষ্টির মধ্যেই রাজধানী ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ চলছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে বৃষ্টি শুরু হলেও নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চে নেতাদের বক্তব্য দিতে দেখা যায়।

এদিকে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ৩ সংগঠন যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ‘শান্তি সমাবেশও’ চলছিল বৃষ্টির মধ্যেই।

তবে বৃষ্টি শুরু হলে দুই সমাবেশস্থলেই নেতাকর্মীরা প্রথমে কিছুটা আশেপাশের সুবিধাজনক জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর অবশ্য তারা আবার সমাবেশস্থলে ফিরে আসেন।

এর আগে বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ সময় মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিয়েছিলেন। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

তবে বৃষ্টিতে ভিজেও অনেক নেতা-কর্মী সড়কেই অবস্থান করেন। বৃষ্টি চলাকালে নেতা-কর্মীদের চাঙা রাখতে মূল মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এখনও অনেক নেতা-কর্মী মহাসমাবেশ যোগ দিতে মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসছেন।

এর আগে দুপুর সোয়া ২টায় বিএনপির ও আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়।

বিএনপির মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।

আর আওয়ামী লীগের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক. যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

গতকাল বৃহস্পতিবার দুই দলের এ দুই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে উভয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত