আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন শনিবার

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন শনিবার

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই চার দিনের সফরে শনিবার বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।

সফরে আসা কংগ্রেসম্যানরা হলেন– দেশটির হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারা মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এ ছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

তাদের সফর প্রসঙ্গে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। তারা এখানে এসে দেখবেন দেশটির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হচ্ছে। রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে চলমান সংকট নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, সে বিষয়ে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত