আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

চাহিদা তো প্রতিনিয়ত বাড়ে: বাণিজ্য সচিব

চাহিদা তো প্রতিনিয়ত বাড়ে: বাণিজ্য সচিব

ডিমের চাহিদা বাড়ার পেছনে মানুষের আয় ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, চাহিদা তো প্রতিনিয়ত বাড়ে। এ দুটির প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।

বাণিজ্য সচিব বলেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেব। যেখানে দাম কম পাবে বা দ্রুত আনতে পারবে সে উৎস থেকেই আনতে পারবে। আমদানির ক্ষেত্রে কোনো শর্ত নেই। বিক্রির ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে।

ডলার সংকটের মধ্যে ডিম আমদানির সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ মানেই তো স্থিতিশীল বা আগের যে দাম ছিল খুব বেশি বৃদ্ধি না পাওয়া। বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে যে টুলসগুলো আসে, সেখানে উৎপাদন কত হচ্ছে, আমদানি কত হচ্ছে এবং এই দুটি মিলিয়ে বাজারে যে চাহিদা আছে সেটা মেটাতে পারছি কি না।

মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে সচিব বলেন, দুই একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে। দাম নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করছি। এখন এটা বাস্তবায়ন করার ব্যাপার। সব জেলা-উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিয়েই আমরা এটা বাস্তবায়ন করব। হয়তো দু-চার দিন সময় লাগবে। আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রাধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে ডিমের অতিরিক্ত দাম নেওয়াটা যৌক্তিক নয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত