আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না : ওবায়দুল কাদের

শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেব না। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে নির্বাচন কমিশনার অধীনে আর তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, এটা তো তাদের (বিএনপি) স্বভাব সুলভের মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেট হচ্ছে ইলেকশন উইথআউট শেখ হাসিনা। তাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করা। তাদের এক দফার মূল কথায় হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ নয়, এটা তাদের মিথ্যাচারের অংশ হিসেবেই বলে মনে করি।

তিনি একটা কথা পরিষ্কার করে বলেন, ষড়যন্ত্র দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, আমাদের এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কিভাবে হবে আমাদের সংবিধানে রয়েছে। আমরা যাই করি সংবিধানসম্মত ভাবে করব। দেশ থেকে বিদেশ থেকে কে কোন চাপ দিল, এসব নিয়ে আমাদের মাথা ব্যাথা নাই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত