আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়?

অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়?

বিদেশিদের সঙ্গে উন্নয়ন বা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায়, দেশের অভ্যন্তরীণ বিষয় তাদের কোনও কথা শোনা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন ওঠে? আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে আর আমরা কেন তাদের কথা শুনবো?

 

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিলিস্তিনে, গাজায় কি হচ্ছে? তাদের কথা কি কেউ শুনছে? বাংলাদেশে কি হচ্ছে, এটা তাদের (জাতিসংঘের) কি কোনো ক্ষতি করছে? এটা তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়। আমরা ভালো আছি।

তিনি বলেন, জাতিসংঘ ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। বাংলাদেশ নিয়ে তাদের ভাবতে হবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়।

বিএনপি নিজেরাই তাদের আন্দোলন পণ্ড করছে উল্লেখ করে তিনি বলেন, এটা পণ্ড করার জন্য দুইটা ঘটনাই যথেষ্ট। বিচারপতির বাড়িতে হামলা, পুলিশকে জনসম্মুখে হত্যা করা। এ দুই ঘটনাই যথেষ্ট জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। এরপর জনমত যা আছে, তা থাকার কথা নয়। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, আমাদের কিছু করার নেই। পুলিশের সঙ্গে গণ্ডগোল তারা শুরু করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত