আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি:স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি:স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতা এড়াতে গত ২৮শে অক্টোবর জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা সেদিন জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি। কিন্তু তারা নিজেরাই করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়তো একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি।

বুধবার রাতে রাজধানীর মনিপুরী পাড়ার বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জামায়াতে ইসলামী অনুমতি ছাড়াই সমাবেশ করে ফেলল। আলোচনা হচ্ছে সরকার জামায়াতে ইসলামীকে ছাড় দিচ্ছে বা সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না কোনো ছাড় আমরা দিচ্ছি না, সমঝোতাও হয়নি। দেখুন ৩৩০টা দৈনিক পত্রিকা, আমাদের ইলেকট্রনিক মিডিয়া খুবই শক্তিশালী। আরও অনেক দেশি-বিদেশি মিডিয়া তো আছেই। সব জায়গাতে বলা হচ্ছে, মানবাধিকার, রাজনৈতিক অধিকার। আমরাও সেটি চিন্তা করেছি।

তিনি বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে, জামায়াতের ওপর তো আরও আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের কোনো স্পেস বা ছাড় দিইনি। তারা নিজেরাই সমাবেশ করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি। একদিকে বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী সমাবেশ করছিল। সেদিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত