নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
মিউনিক নিরাপত্তা সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামী শুক্রবার
জার্মানের মিউনিকে অনুষ্ঠিত ‘মিউনিক নিরাপত্তা সম্মেলন’ অংশ নেওয়ার বিষয়ে দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন। ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন