আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার। এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।

গত ১৩ মার্চ সংবাদ সম্মেলনে ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিস্তারিত তথ্য জানান রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি জানান, এবার আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে আজ সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

আজ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

এ ছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল।

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে আট জোড়া বিশেষ ট্রেন- চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে পাঁচদিন চলাচল করবে।

কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন থেকে তিনদিন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত