আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদে বাড়িতে ফেরার পথে হালুয়াঘাটে দিতে হলো প্রান

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত দম্পতি হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জোনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২২)।


পুলিশ ও ওই দম্পতির স্বজনদের সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেল করে আজ সকালে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারীর উদ্দেশে রওনা দেন। সকাল ৮টার দিকে হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছালে চালক সাইদুর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তাঁর স্ত্রী সোনিয়াকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বামী-স্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত