আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর

মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর

মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্ণ হয়েছে আজ। রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে নানা আলোচনা হলেও কার্যত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতির কারণে প্রত্যাবাসন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে মিয়ানমারে থাকা হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছে। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে কঠোর অবস্থান রয়েছে তাদের।


প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধের ঘটনা। প্রতিনিয়ত ঘটছে হত্যাকাণ্ডসহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সমস্যা সমাধান না হয় তাহলে বড় মাশুল দিতে হবে বাংলাদেশকে।

তারা বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় ‘পজিটিভ আউটকাম’ আসলে মিয়ানমারের ওপর চাপ তৈরি করা যেত। একই সঙ্গে মিয়ানমারের দুই প্রতিবেশী দেশ ভারত এবং চীনকে যুক্ত করা গেলে প্রত্যাবাসন সমস্যা ‘দ্রুত সমাধান সম্ভব’। যদিও দেশটির অভ্যন্তরীণ সংকট বা জাতিগত সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।


এদিকে, গত আট বছরে উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা গ্রুপ, উপ-গ্রুপে বিভক্ত হয়ে হত্যা, মারামারি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছে রোহিঙ্গারা।

কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, ২০১৭ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আট বছরে মোট ৩ হাজার ৮২৩টি মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার ৬৮৯ জনকে।

তার মধ্যে হত্যা মামলা ২৩৩টি, অস্ত্র মামলা ৪০৯টি, মাদক মামলা ২৪৭৯টি, ধর্ষণ মামলা ১০৭, অপহরণ ৫৬, ফরেনার্স ট্যাক্ট ৪২, মানব পাচার মামলা হয়েছে ৩৮টি, ডাকাতি ৬২টি, বিশেষ ক্ষমতা আইনে ৭৬টি। এছাড়া অন্যান্য মামলা হয়েছে ৩১৪টি। সর্বশেষ চলতি বছরে জুলাই পর্যন্ত ৩২টি হত্যা মামলায় আসামি হয়েছে ২০৪ জন। ১৬০টি মাদক মামলায় আসামি হয়েছে ২৪৩ জন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যেসব ঘটনা ঘটছে, তার বেশির ভাগই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে। বিশেষ করে কতিথ ‘আসরা’ এবং ‘আরএসও’ নামে দুটি সংগঠনের মাঝে এ সংঘাত হচ্ছে। তবে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলমান বলে জানান তিনি।

আতঙ্কে স্থানীয়রা :দিন যত যাচ্ছে, বেপরোয়া মনোভাব ও অপরাধ কর্মকাণ্ড ততই বাড়াচ্ছে রোহিঙ্গারা। এতে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। বিশেষ করে উখিয়া এবং টেকনাফে দিন দিন রোহিঙ্গা সন্ত্রাসী আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মাঝে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি তাদের। সর্বশেষ গেল চলতি বছরের ২১ আগস্ট টেকনাফে নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন স্থানীয়দের বাড়িতে ডাকাতির পর দুদু মিয়ার ছেলে মোহাম্মদ তারেক (২২) ও মোহাম্মদ রাসেল (২০) নামে দুই জনকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা ডাকাত দল। পরে ৫ লাখ টাকার মুক্তিপণে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা জানাজানি হলে রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে থাকা এপিবিএন সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ইটের আঘাতে মোছনী গ্রামের শাহরিয়ার নাফিস জয় ও লোকমান হাকিমসহ বেশ কয়েক জন আহত হয়।

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কারণে আমরাই এখন আতঙ্কে থাকি। রোহিঙ্গা আসার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা চুরি, ডাকাতি, খুন, অপহরণ, মাদকসহ নানা ধরনের অপরাধে যুক্ত। এলাকার অনেক মানুষকে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছি।

রাজাপালং ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন বলেন, মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে কাজ করছে। আর অপরাধীরা মানব পাচার, মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন না হলে স্থানীয়দের মনে শান্তি ফিরে আসবে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত