আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

সচিবালয় ঘিরে সকাল থেকে আন্দোলনে আনসার সদস্যরা

সচিবালয় ঘিরে সকাল থেকে আন্দোলনে আনসার সদস্যরা

সচিবালয় ঘিরে সকাল থেকে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। এতে আটকা পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ডাকে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।  


রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থী ও আনসার সদস্যের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কয়েকজন আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ মুহূর্তে সচিবালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের সামনেই শিক্ষার্থী ও আনসার সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তখন সবাই ছোটাছুটি শুরু করে।

কিছুক্ষণ পর বেশির ভাগ আনসার সদস্য জিরো পয়েন্ট দিয়ে চলে যান। তবে সচিবালয়ের গেটের ভেতরে কিছু আনসার সদস্য আটকা পড়েন। পরে সচিবালয়ের চারপাশ নিয়ন্ত্রণে নেন কয়েক হাজার শিক্ষার্থী। আবার কিছু আনসার সদস্যকে শিক্ষার্থীরা নিরাপদে পার করে দিতে দেখা গেছে।

এদিকে আনসারের কয়েকজন আহত সদস্যকে কিছু শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে নিতে চাইলে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও আনসার সদস্যদের মারধর করেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দিয়ে পরিস্থিতি সামাল দেন। কিছু শিক্ষার্থীও উত্তেজিতদের থামানোর চেষ্টা করেন।

এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের গেটে অবস্থান করছেন। এ সময় শিক্ষার্থীরা সব ধরনের চক্রান্ত প্রতিহত করার কথা বলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

কেন তাদের প্রতিহত করতে এলেন, জানতে চাইলে ঢাবি শিক্ষার্থী আতিক হোসেন বলেন, আনসার সদস্যদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তারা একটি অযৌক্তিক দাবি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন। তারা আমাদের দুই সমন্বয়ককে আটকে রাখে। এমনিতেই সারা দেশ সংকট চলছে। এর মধ্যে তারা অন্যায়ভাবে অবস্থান করছে। এর পেছনে অবশ্যই চক্রান্ত কাজ করছে বলে দাবি করেন তিনি।

রাত সাড়ে ১০টার পর সচিবালয়ের ভেতর থেকে বাইরে আসেন উপদেষ্টা নাহিদ ও উপদেষ্ট আসিফ। তারা উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের ওপর যেসব আনসার সদস্য হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত