আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শিক্ষার্থীদের দাবি না মেনে টানা ৪২ ঘণ্টা ধরে অবরুদ্ধ

শিক্ষার্থীদের দাবি না মেনে টানা ৪২ ঘণ্টা ধরে অবরুদ্ধ

শিক্ষার্থীদের দাবি না মেনে টানা ৪২ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের দরজা ভেঙে বের হয়েছেন সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পাস থেকে বের হয়ে তারা একযোগে সবাই পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।  


তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সব দাবি মেনে না নিয়ে এভাবে চলে যাওয়ার সময় প্রশাসনিক ভবনের পাহারায় থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন নিটারের শিক্ষার্থীরা। 


এর আগে ৬ শিক্ষক, ৩ কর্মকর্তা ও ৫ কর্মচারীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা গত রবিবার দুপুরের পর থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন। সোমবার গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়ার পর কয়েকজনকে পাহারায় রেখে হোস্টেলে চলে যান। 


শিক্ষার্থীরা জানায়, ৬ শিক্ষকসহ ৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তাদের পদত্যাগসহ আরও কিছু দাবি জানিয়েছি। কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে অভিযুক্তদের পদত্যাগের পরিবর্তে অব্যাহতির আশ্বাস দেওয়া হয়। আমরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। 

শিক্ষার্থীরা আরও জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তালা ভেঙে প্রশাসনিক ভবন থেকে বের হয়ে পালিয়ে যান। এ সময় তারা পাহারায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে জখম করেন। এ ঘটনার প্রতিবাদের শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে নিটারের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) একজন শিক্ষক বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা টানা ৪২ ঘণ্টা ধরে আমাদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে আমরা মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে বের হয়ে এসেছি। আমরা ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী একযোগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছি। আজই নিটারের পরিচালনা পর্ষদের কাছে এই পদত্যাগপত্র জমা দেব। তবে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত