আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব

জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ-স্তরের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস এবং আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় এই প্রস্তাব গৃহীত হয়।


এতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করেন এবং রাশিয়ার প্রস্তাবিত কয়েকটি সংশোধনী গ্রহণ না করার প্রেক্ষাপটে একটি ভোটের অনুরোধ জানান।


জাতিসংঘ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কোনো দেশ বিরোধিতা করেনি এবং ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

বাসসের প্রতিবেদন অনুসারে, এই প্রস্তাব গৃহীত হওয়া ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত