আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

৯দিনের ঈদের ছুটিতে নেই ঝড়বৃষ্টির আশঙ্কা

৯দিনের ঈদের ছুটিতে নেই ঝড়বৃষ্টির আশঙ্কা

এবছর রৌদ্র ঝলমল ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে দেশবাসী। ঈদের পুরো ছুটিতে আবহাওয়া নিয়ে বড় কোনো দুঃসংবাদ নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে। তবে তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ শবে কদরের ছুটি। যদিও এরই মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে। আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি কাটাচ্ছে দেশবাসী। মাঝখানে আগামীকাল বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও অনেক কর্মজীবী ঘরে ফিরতে শুরু করেছেন। টানা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি কাটিয়ে ফিরবেন সরকারি চাকরিজীবীরা। 


এই লম্বা ছুটির সময়ে কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার যে পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়াও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত হাতিয়া, সন্দীপ এবং লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তবে এই সম্ভাবনাও মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।


তিনি বলেন, ‘তবে যেহেতু বজ্রঝড়-প্রবণ মাস, এই সময়ে একেবারেই স্থানীয়ভাবে বজ্রপাত তৈরি হয়। এগুলো অনেক আগে বুঝা যায় না। সাধারণত ৭২ ঘণ্টার আগে বুঝা যায় না। তবে আপাতত যে কন্ডিশন তাতে তেমন বড় কোনো বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা নাই।’

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাঙ্গামাটিতে।

ঈদের ছুটির মাঝে তাপমাত্রাও খুব বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, সারা দেশে স্টেশনভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম-বেশির মধ্যে ওঠানামা করতে পারে।

তবে যেহেতু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম তাই গরমের অনুভূতিও খুব বেশি হবে না বলেই আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত