আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টিসিবির সাশ্রয়ী পণ্য রবিবার থেকে ট্রাক সেলে

টিসিবির সাশ্রয়ী পণ্য রবিবার থেকে ট্রাক সেলে

দীর্ঘ দুই মাস বিরতির পর আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে মাসব্যাপী।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্নআয়ের পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারাও ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারবেন।


রমজান ও কোরবানির ঈদের সময় ট্রাকে পণ্য বিক্রির পর সাময়িক বিরতি দিয়ে আবারও নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

টিসিবির ট্রাক থেকে প্রতিজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, তেল ১১৫ টাকা প্রতি লিটার, মসুর ডাল ৭০ টাকা প্রতি কেজি, চিনি ৮০ টাকা প্রতি কেজি।

টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ৩০ দিন পণ্য বিক্রি চলবে।

এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে ট্রাকের মাধ্যমে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিনব্যাপী পণ্য বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাক থেকে প্রায় ৫০০ জন ক্রেতার জন্য পণ্য সরবরাহ করা হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে পণ্য বিক্রি চলবে।

টিসিবির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৬৫ লাখ পরিবারকে স্মার্ট কার্ড সরবরাহ করা হয়েছে, যার মধ্যে ৫৪ লাখ পরিবার বর্তমানে সক্রিয়ভাবে কার্ড ব্যবহার করছেন।

এই কার্ডধারীরা ভর্তুকি মূল্যে নিয়মিতভাবে নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারছেন। লক্ষ্য রয়েছে এক কোটি পরিবারকে কার্ড প্রদান করার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত