আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না সরকার: চুন্নু

জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না সরকার: চুন্নু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না সরকার।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ওই সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

প্রতিমন্ত্রী পুলিশের ওপর হামলা ও জঙ্গিদের অবস্থানসহ সংঘর্ষ চলাকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝরনা রানী ভৌমিকের বাসভবনে যান এবং নিহতের স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় নিহতের স্বামী, দুই ছেলেসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

পরে মন্ত্রী নিহত গৃহবধূর পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

উপস্থিত সংবাদকর্মীদের প্রতিমন্ত্রী বলেন, ‘হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, অমানবিক ও ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আগামীতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদকে মোকাবিলা করব। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কোনো রকম জঙ্গি তৎপরতা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে সরকার দৃঢ় অবস্থানে আছে এবং আমরা ঐক্যবদ্ধ আছি। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণে আগামীতে এই সমস্যার সমাধান সম্ভব হবে।’

এদিকে কিশোরগঞ্জে গতকাল পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় আজ সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন চর শোলাকিয়া এলাকার রাস্তাঘাটে খুব একটা লোক চলাচল নেই। রাতে কয়েক পশলা বৃষ্টির পরও এখনো রাস্তায় নিহত পুলিশের রক্তের দাগ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়ে টহল দিচ্ছে।

এ ঘটনার পর থেকে গতকাল রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত সাতজনকে আটক করেছে বলে একটি সূত্রে জানা গেছে। তাঁরা হলেন শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল, আহসান ওরফে সাফি উদ্দিন, সোহেল মিয়া, আবদুল হান্নান, তারা মিয়া, মামুন ও জাহিদুল হক।

তবে এ ঘটনায় কোনো মামলা না হলেও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এদিকে দুর্বৃত্তদের হামলায় নিহত দুই পুলিশ সদস্যের জানাজা গতকাল রাতে জেলার পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর নিহত পুলিশ সদস্য আনসার উল্লাহকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাটিপাড়া গ্রামে এবং জহিরুল হককে নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়।

এ ছাড়া ময়মনসিংহ সিএমএইচে হামলায় গুরুতর আহত আটজনের মধ্যে ছয়জনকে গতকাল বিকেলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত