আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি হামলায় আর্ন্তজাতিক শক্তি জড়িত: নৌমন্ত্রী

জঙ্গি হামলায় আর্ন্তজাতিক শক্তি জড়িত: নৌমন্ত্রী

দেশে জঙ্গি হামলায় দেশী ও আর্ন্তজাতিক শক্তি জড়িত বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

শনিবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয়। সারাবিশ্বে জঙ্গি হামলা হচ্ছে। এমন হামলা এখন বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে এগুলো সম্পূর্ণ বে-ধর্মী ও ইসলাম বিরোধী কাজ।

মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের মোকাবেলা করতে হবে বলেও মনে করেন তিনি।
 
শাহজাহান খান বলেন, আমাদের দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মদদ দিয়েছে বিএনপি।

এ সময় খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার আগে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বিএনপিকে।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসুদকে জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে উল্লেখ্য করে শাজাহান খান বলেন, এটা কোনো ইসলামিক কাজ হতে পারে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদসহ অন্যরা।

শেয়ার করুন

পাঠকের মতামত