আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডেকেছে সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডেকেছে সরকার

দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি আলোচনায় আসার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর শীর্ষ কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ বৈঠক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দপ্তরে এসে তাকে সভার বিষয়ে অবহিত করেন। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া তার সঙ্গে ছিলেন।

শিক্ষামন্ত্রী পরে সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সভা করবে।

ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় মঙ্গলবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

পর্যায়ক্রমে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়েও সভা করবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকার প্রাক্তন শিক্ষার্থীর নাম আসায় এ বৈঠকের উদ্যোগ।

দেশে বর্তমানে ৯৫টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত