আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চোরের বদলে চোর নিয়ে সরকার করল? — ফয়জুল করীমের তোপ

চোরের বদলে চোর নিয়ে সরকার করল? — ফয়জুল করীমের তোপ

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজির নাম রাজনীতি না। এটি জুলুম ও ডাকাতিতন্ত্র। এটি একটি রাষ্ট্রতন্ত্র হতে পারে না। ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুট করেছে। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে ফেলেছে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতিও নেই; ডিজিএফআই-এনএসআই প্রধানও নেই; পুলিশের আইজিও নেই; এমনকি বায়তুল মোকারম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাষ্ট্র? এটিকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে।


ফয়জুল করীম বলেন, বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ-বিএনপির শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি। তিনি বলেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।

নির্বাচন কমিশনের সমালোচনায় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও সংবিধানে নেই। কারণ, সংবিধানে আছে, সরকার পরিবর্তন হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন।

বাংলাদেশের আদালত ও বিচারকদের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। যে যখন ক্ষমতায় আসে, বিচারকরা তার দিকে তাকিয়ে রায় দেন। এটি আদালত হতে পারে না। এর নাম বিচারক না।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত