আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

পুলিশের কাছে অসংগতিপূর্ণ বক্তব্য মামুনুর রশীদের

পুলিশের কাছে অসংগতিপূর্ণ বক্তব্য মামুনুর রশীদের

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া কে এম মামুনুর রশীদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে তিনি অসুস্থ বোধ করায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার ঘটনায় করা তদন্তে তার দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।


ডিসি মহিদুল বলেন, “তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, মারধরেরও প্রমাণ নেই। শুধু মোবাইলের পাসওয়ার্ড জানতে চেয়ে দুটি চড় মারা হয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। আবার নিয়মিত খাওয়াদাওয়াও করানো হয়েছে।”

তিনি আরও জানান, মামুন নিজে একটি অটোরিকশায় উঠেছিলেন, যেখানে আরও তিনজন ছিলেন। ওই তিনজন তাকে বাজারে যাওয়ার কথা বলে সঙ্গে নেয়। পরে একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে রাখা হয়, তবে খাবার দেওয়া হয় এবং আজ সকালে নাশতাও করানো হয়েছে।


ডিসির ভাষ্যে, “তিনি বলেছেন, তাকে অপহরণ করা হয়েছিল, কিন্তু ওই বাজার এলাকায় তো বহু লোক থাকে, সেখানে চিৎকার বা হইচই করেননি কেন—জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতে পারেননি। তার কথা আমাদের কাছে বিচ্ছিন্ন ও অসংগতিপূর্ণ মনে হয়েছে।”

মামলার তদন্তে পাওয়া গেছে কয়েকটি সন্দেহভাজন ফেসবুক পেজ ও মোবাইল নম্বর। তার এক ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট দেওয়া হয়, যা পরবর্তীতে ডিলিট করা হয়। ওই পেজটি আবার তার স্ত্রীর মোবাইলেও লগইন ছিল বলে জানান তদন্ত কর্মকর্তারা।

এছাড়া তদন্তে দেখা গেছে, নিখোঁজ হওয়ার দিন মামুন লুঙ্গি নয়, প্যান্ট ও পাঞ্জাবি পরে বাসা থেকে বের হন, যা ছিল অস্বাভাবিক। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় ওই সময় থেকেই। এসব বিষয় বিবেচনায় রেখে পুলিশ বলছে, ঘটনার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।

নিখোঁজ হওয়ার দিনই তার স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন। মামুনুর রশীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাম্প্রতিক সময়ে ন্যাশনাল কনসার্ন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক প্রার্থী ছিলেন।

তার বাবা মো. সফি সাংবাদিকদের বলেন, “আমার ছেলে এখনও অসুস্থ। সে সুস্থ হলে বিস্তারিত বলতে পারবে। আমি নিজে কিছু জিজ্ঞেস করিনি।”

ডিসি মহিদুল ইসলাম জানিয়েছেন, “মামুন একসময় জুলাই যোদ্ধা ছিলেন, তাই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছি। তদন্ত চলছে, তার বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত