আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এখনও পিআর পদ্ধতি বুঝতে পারছেন না গয়েশ্বর

এখনও পিআর পদ্ধতি বুঝতে পারছেন না গয়েশ্বর

নির্বাচনের স্বার্থে আমরা চুপ করে আছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যদি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি- একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব। যারা ভোটে জয়লাভ করবেন না, অন্য পদ্ধতিতে আপনাদের সংসদে আসতেই হবে- এমনটার প্রয়োজন নাই।

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না। কোন কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।


শুক্রবার রাজধানীর লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্বসান ঘাটে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আগে ধানের শীষে ভোটটা নিশ্চিত করেন। আলাদা আলাদা যদি আপনারা ভোট চান তাহলে জনগণ বিভ্রান্ত হবে এবং কর্মীরা বিভক্ত হবে। মনোনয়ন পাওয়ার পরে বিভক্ত কর্মীদের তখন ঐক্যবদ্ধ করা খুবই কষ্টকর হবে।

তিনি বলেন, সামনে দুর্গাপূজা। যারা ষড়যন্ত্রকারী তারা যেনো এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের ১৭ বছরের আন্দোলন, যাদের আত্মত্যাগ- সবই বৃথা যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত