আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশনা

আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশনা

সম্প্রতি গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহতের ঘটনার প্রেক্ষিতে দেশের আদালতসমূহে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার বিকেলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দেশের আদালতসমূহে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে করণীয় ঠিক করতে আজ (বুধবার) পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সাব্বির ফয়েজ আরো জানান, সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা বিবেচনায় সিসিটিভির সংখ্যা বৃদ্ধিসহ ৩টি প্রবেশদ্বারে ব্যাগ ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রধান বিচারপতি নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হবে তা বাস্তবায়নে আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার  সহযোগিতা চান। এ সময় আইনজীবীরাও নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টের নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেন।

বৈঠকে আদালত ভবনের মূল ফটক ছাড়া বিকল্প ফটক (শুধুমাত্র বিচারপতিদের ব্যবহারের জন্য) ব্যবহার না করা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশরত সকল গাড়ি স্ক্যানিং করা, সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনজীবী সমিতির স্টিকার সম্বলিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অবস্থান না করা, রিকশার প্রবেশ নিষিদ্ধ, আইনজীবীদের ব্যাচ ও আইনজীবী সহকারীদের সার্বক্ষণিক কার্ড গলায় ঝুলানোর বিষয়ে সিন্ধান্ত হয়। আইনজীবীরা এসব পদক্ষেপ মেনে চলার বিষয়ে প্রধান বিচারপতিকে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট এম মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনজীবী ছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত