আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জঙ্গিদের অবস্থান আমাদের জানা : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের অবস্থান আমাদের জানা : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কে কোথায় অবস্থান করছেন আমাদের সব জানা আছে। আমরা কঠোর হতে চাই না।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো ছেলে-মেয়ে পথভ্রষ্ট হোক, বিপথগামী হোক এটা আমরা চাই না। আমরা চাই সেই বিপথগামী ছেলেরা যেন পথ ফিরে পায়। আমরা চাই তারা যেন ওই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে ফিরে আসে। তারা যদি কোনো দোষ করে থাকে সেটা আইনের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমরা প্রথম লক্ষ্য করতাম, মাদরাসা,  বিশেষ করে কওমী মাদরাসার কোমলমতি শিশুরা যারা কিছুই বোঝে না, কিছুই জানে না, তাদেরকে ব্যবহার করতো এই জঙ্গিবাদে। তাদেরকে আমরা যখন বুঝাতে পারলান, এখন দেখলাম পরিবর্তন হয়ে অন্য জায়গা চলে এসেছে।

তিনি আরো বলেন, আমরা প্রথম অগ্নিসন্ত্রাস দেখলাম। বিভিন্ন জায়গায় টার্গেট কিলিং শুরু হলো। বিদেশিদের হত্যা করা হল। ধর্ম যাজককে হত্যার প্রচেষ্টা দেখলাম, হিন্দু পুরোহিতকে হত্যার চেষ্টা বা হত্যার দৃশ্য দেখলাম। সবকিছুই আমরা দেখেছি। কারা করছে কীভাবে করছে আমরা তুলে ধরছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫০টি টার্গেট কিলিং কারা করছে, কারা এর পিছনে ছিল সবই আমদের নিরাপত্তাবাহিনী শনাক্ত করেছে। বাকি যে‍গুলো আছে সেগুলোরও তদন্ত চলছে। আমদের ছেলে-মেয়েদের ব্রেনওয়াশ করছে। এখানে বিশেষ ধরনের মাদকও ব্যবহার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তা নষ্ট করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এইসব কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলাবাহিনী জীবন বাজি রেখে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। গুলশানের ঘটনা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা।

সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ করিব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত