আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২০ দল ছাড়বে না জামায়াত, ‘জাতীয় ঐক্য’ থেকে দূরে থাকবে

২০ দল ছাড়বে না জামায়াত, ‘জাতীয় ঐক্য’ থেকে দূরে থাকবে

জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির সঙ্গে জড়াবে না জামায়াতে ইসলামী। বিএনপির ঘোষিত ‘জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে’ যোগ না দিয়ে পৃথকভাবে কর্মসূচি দেবে তারা। আগামী দিনে দল দুটির সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণের সিদ্ধান্ত বিএনপির ওপরই ছেড়ে দিতে চায় জামায়াত। গতকাল শনিবার সন্ধ্যায় দলটির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। তারা সিদ্ধান্ত নিয়েছেন, নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল ছাড়বে না জামায়াত।

গত ১ জুলাই গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, ঐক্য চাইলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে। গত বৃহস্পতিবার খালেদা জিয়া বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেও জামায়াত ছাড়ার দাবি ওঠে। বিএনপির অভ্যন্তরেই জামায়াতের সঙ্গ ত্যাগের দাবি জোরালো হচ্ছে।

এ প্রেক্ষাপটে গতকাল বৈঠকে বসেন জামায়াত নেতারা। নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের আট-নয় সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

তারাই বর্তমানে দল পরিচালনা করছেন। বৈঠকে উপস্থিত একজন কর্মপরিষদ সদস্য এসব তথ্য জানান। বৈঠকে উপস্থিত জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ, আবদুল হালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।

১৯৯৯ সালে জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এ জোট। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ছাড়তে গত ১৭ বছরে বিএনপির ওপর দেশি-বিদেশি চাপ এসেছে। ২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর জামায়াত রাজপথে ব্যাপক সহিংসতা করে। সহিংসতার কারণে জামায়াত ছাড়তে বিএনপির ওপর চাপ জোরালো হয়। জামায়াতের চার নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে।

আরও তিন নেতার ফাঁসির রায় হয়েছে। আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন আরেকজন। বিচার বন্ধের দাবিতে কর্মসূচিতে সহিংসতায় দলটির অনেক নেতাকর্মী নিহত-আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন সকল পর্যায়ের অধিকাংশ নেতা। এসব কারণে দলটি কোণঠাসা হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে বিএনপিও ছেড়ে গেলে পরিস্থিতি আরও নাজুক হবে বলে আশঙ্কা করছেন জামায়াত নেতারা। গতকালের বৈঠকে অংশ নেওয়া নেতারা অবশ্য আশাবাদী- বিএনপি তাদের সঙ্গে জোট ভাঙবে না। বৈঠকে সিদ্ধান্ত হয়, জামায়াত নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। ২০ দল ছাড়বে না। বিএনপি যাতে অস্বস্তিতে না পড়ে, সে জন্য জঙ্গিবাদবিরোধী ‘জাতীয় ঐক্য’ থেকে দূরে থাকবে।

গতকাল একই আভাস দেন বিএনপিঘনিষ্ঠ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, জাতীয় স্বার্থে জামায়াতই হয়ত জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াবে। তবে বিএনপি নেতারা এ ইস্যুতে কোনো কথা বলেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ঐক্যের আলোচনা যখন শুরু হবে, তখন জামায়াতের ব্যাপারটি দেখা যাবে।’

বৈঠকে অংশ নেওয়া জামায়াতের এক নেতা জানান, খালেদা জিয়া জঙ্গিবিরোধী কর্মসূচি ঘোষণার পর জামায়াত এ ইস্যুতে পৃথক কর্মসূচি ঘোষণা করবে। জঙ্গি ইস্যুতে বিএনপির সঙ্গে যুগপৎ কোনো কর্মসূচি হবে না।-

শেয়ার করুন

পাঠকের মতামত