আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি ইস্যুতে এবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক

জঙ্গি ইস্যুতে এবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক

জঙ্গিবাদ প্রতিরোধে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সারা দেশের কলেজ শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এবার মাদরাসা শিক্ষকদের নিয়ে বসতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ইবতেদায়ি, দাখিল ও আলিম মাদরাসা অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ রাইজিংবিডিকে জানিয়েছেন, রোববার সকাল ১১টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এতে মাদরাসাগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূলে কার্যকরি পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদরাসা সুপারদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হবে। এবং সর্বোপরি জঙ্গিবাদ বিষয়ে সব মাদরাসা কর্তৃপক্ষের অবস্থান জানা হবে বলে জানা গেছে।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

এর আগে গত ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষ ও ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হয়। আজ (শনিবার) বৈঠক হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত