আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সন্ত্রাস দমনে বিশ্ববাসী পাশে আছে: প্রধানমন্ত্রী

সন্ত্রাস দমনে বিশ্ববাসী পাশে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্ব সম্প্রদায়ের সবাই বাংলাদেশের পাশে আছে। তিনি বলেন, জঙ্গিদের যারা লালন-পালন করবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। কে কী করে সেটা দেখতে চাই না।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী গুলশানে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বলেন, আমরা জঙ্গিবাদের শিকড় খুঁজতে নেমেছি। কোথায় তারা (গুলশানে হামলাকারী) অর্থ পেলো, কারা তাদের অস্ত্র দিলো, আমরা খুঁজে বের করবো।

ওই হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সময়োচিত পদক্ষেপ নিয়েছে সে সময়। গুলি নিক্ষেপের পরপরই আমাদের পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। যে যেখানে ছিলো সবাই ঘটনাস্থলে চলে গেছে। আমাদের বাহিনীগুলোর তৎপরতায় আমরা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ ঠাণ্ডা মাথায় এ ধরনের বীভৎস হত্যাকাণ্ড ঘটাতে পারে না। সন্ত্রাসীদের মরদেহ রাখা আছে। নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। যেটা দেশে হচ্ছে না, সেটা বিদেশে পরীক্ষা করছি। আমরা দেখবো এর পেছনে কী কাজ করেছে। সেজন্য স্পেশাল কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় অনেকে ভেবেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আমরা যেভাবে মোকাবেলা করেছি তার প্রশংসা করেছেন। বিশ্বনেতারা জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তারা বাংলাদেশের পাশে রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। এই জনগণই যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে। জনগণ সচেতন থাকলে এদেশে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত