আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

যশোর বেনাপোলের পুটখালি সীমান্তে শহিদুল ইসলাম ফনি (৩৫) নামে বাংলাদেশি যুবককে গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


শনিবার ভোরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ৭০/৭ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল পুটখালি পশ্চিমপাড়া গ্রামের সাবেদ কসাইয়ের ছেলে।


বিজিবি ও গরু ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে আংরাইল সীমান্তের ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও শহিদুল তাদের হাতে ধরা পড়েন।


বিএসএফ সদস্যরা তাকে প্রথমে গুলি করে ও পরে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা নিশ্চিত করে লাশ ভারতীয় সীমান্তের মাঠে ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গীরা কৌশলে লাশ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।


খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শামছুল হক জানান, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পোর্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল জানান, ভারত সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।


বেনাপোল পোর্ট থানার এএআই জহিরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত