আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশান হামলা : বিএনপি নেতার গাড়িচালক আটক

গুলশান হামলা : বিএনপি নেতার গাড়িচালক আটক

ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলায় জড়িত সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে মো. মিঠু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়িচালক।

সোমবার ঢাকা থেকে আসা ডিএমপি ও ডিবি পুলিশের একটি দল মিঠুকে আটক করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। সে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদের করা হয়। পরে সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঢাকা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে আসা একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, গুলশান হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার আগে গুলশান এলাকায় আটক যুবক মিঠু একটি সাদা প্রাইভেটকার নিয়ে ঘোরাফেরা করছিল। সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরিবারের গাড়িচালক।

সোমবার দুপুরের দিকে ডিএমপির একটি দল মিঠুকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত থানায় রেখে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে মুরাদনগর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে।

মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়। 


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত