আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সন্ত্রাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১৯ নির্দেশনা

সন্ত্রাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১৯ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে কোথায় কারা সন্ত্রাস করছে তাদের খুঁজে বের করতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় সে জন্য শিক্ষক ও অভিভাবকদের সহায়তা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নতুন কিছু নয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে একই দিন দেশের ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছে। ২১ আগস্টসহ বিভিন্ন সময় তিনি নিজেও গ্রেনেড ও বোমা হামলার শিকার হয়েছেন। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন সাম্প্রতিক ঘটনায় আমাদের নানামুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে আমরা সক্ষম হব।

কল্যাণপুরের ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসকদের চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য তাত্পর্যের দাবিদার। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিতকরণে ১৯টি নির্দেশনাও দেন।

এ নির্দেশনায় সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি বা বঞ্চনার শিকার না হন তা নিশ্চিত করতে বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন রোধ, মাদক পাচার, বাল্যবিয়ে, যৌতুক   ইভ টিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রোধসহ নানা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।

সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে তাদের ভূমিকা অপরিসীম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও জেলা প্রশাসকরা কার্যকর ভূমিকা পালন করেন। জেলা প্রশাসক সম্মেলনে জঙ্গিবাদ দমন এবং দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের ওপর সরকারের সাফল্যগুলো এগিয়ে নেওয়াই শুধু নির্ভরশীল নয়, দেশের অগ্রগতিও অনেকাংশে নির্ভরশীল।

আমরা আশা করব জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দৈত্যকে পরাস্ত করতে জেলা প্রশাসকরা সরকারের চোখ এবং কান হিসেবে ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর ১৯ নির্দেশনা জেলা প্রশাসকদের কর্মপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হোক।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত