আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

নির্বাচনের আগে বিএনপি জামায়াত খুঁজে পাওয়া যাবে না: নাসিম

নির্বাচনের আগে বিএনপি জামায়াত খুঁজে পাওয়া যাবে না: নাসিম

খালেদা আহম্মকের স্বর্গে বাস করছেন। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি নির্বাচন হবে। তার আগে দেশে আর বিএনপি জামায়াত খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপি নেত্রী খালেদার সাথে কোনো ঐক্য হবে না, ঐক্য হবে কৃষক- শ্রমিক ও সাধারণ জনতার সাথে বলে বক্তব্যে বলেন তিনি।

শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ১৪ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।’

সমাবেশে নাসিম বলেন, খালেদা নির্বাচনে না গিয়ে দেশে জঙ্গিবাদ উসকে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন জঙ্গিদের দিয়ে উনি (খালেদা) ঠেকাতে চান। তার (খালেদা) ছেলে তারেক লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আর খালেদা দেশে বসে জামাত-শিবির নিয়ে জঙ্গিবাদ পরিচালনা করছেন।

মন্ত্রী জনগণকে হুঁশিয়ার করে বলেন, হাসিনা সরকারকে হটাতে দেশে জঙ্গিদের মদদ দেয়া হচ্ছে। কিছুদিন আগে যারা পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই এখন জঙ্গিবাদের সাথে যুক্ত। বিএনপি জামাতিরাই এখন জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে তিনি বলেন।

স্বাস্থ্যমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের সামনে এখন কঠিন সময়। ঘরে ঘরে জঙ্গিবিরোধী কমিটি করে দমন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। পাড়া-মহল্লায় নতুন মানুষ এলে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।

সমাবেশে ১৪ দলের স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেন।

‘জঙ্গীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক’- এ প্রতিপাদ্য নিয়ে সমাবেশে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বি এম মোজাম্মেল হক এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, কামরুল লায়লা জলি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া। সমাবেশের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত