আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আয়-ব্যয়ের হিসাব দিতে সময় চেয়েছে আ.লীগ, বিএনপি

আয়-ব্যয়ের হিসাব দিতে সময় চেয়েছে আ.লীগ, বিএনপি

দেশের রাজনৈতিক দলগুলোর ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে না পারায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে সময় চেয়েছে।

রোববার এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ‘আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। ইসির নিবন্ধনে থাকা ৪০টি দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ১০টি দল হিসাব জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে ইসির কাছে আবেদন করেছে।’ অতিরিক্ত সময়ের বিষয়টি এখন কমিশন দেখবে বলে জানান তিনি।

ইসি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি  রাজনৈতিক দল সময় চেয়ে ইসিতে আবেদন করছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ( বিএনএফ)।

নির্ধারিত সময়ে মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে এলডিপি, জেপি, সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, সিপিবি, গণতান্ত্রিক পার্টি, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মুসলীম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, পিডিপি, ন্যাপ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মসলিশ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিল্পবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মসলিশ, বিএমএল ও মুক্তিজোট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল যদি পরপর তিন বছর কমিশনে আয়-ব্যয়ের তথ্য দিতে ব্যর্থ হয় তবে সে দলের নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত