আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আইনমন্ত্রীকে কটূক্তির দায়ে রাবি শিক্ষক বরখাস্ত

আইনমন্ত্রীকে কটূক্তির দায়ে রাবি শিক্ষক বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটূক্তি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য এ কথা জানান।

তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিনকে আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট ইব্রাহিমকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত এক চিঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো হয়।

ওই শিক্ষক গত ১৩ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে একটি পোস্ট দেন বলে চিঠিতে জানানো হয়। চিঠি থেকে ওই শিক্ষকের দেওয়া পোস্টটি পোস্ট হুবহু পাঠকদের জন্য দেওয়া হলো-

`How can a Law minister urge to the judges u should not grant bail? Stupidly at its pick. I previously thought there is only one nonsence in the ministry of law justice and perliamentary affairs but it is matter a great regret a prominent Lawyer like Anisul Haq will place himself in the similar footing.`

 

চিঠিতে বলা হয়, বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় তথা সরকারের ভাবমূর্তির পরিপন্থী। মাননীয় মন্ত্রী মহোদয় কোন প্রেক্ষাপটে কী বক্তব্য দিয়েছেন তা সম্পর্কে শিবলী ইসলাম কোনো ব্যাখ্যা প্রদান করেননি। ফেসবুকের মতো একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে উপরোক্ত মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা অনেকেই পাঠ করেছেন। ফেসবুকে একজন শিক্ষকের এ ধরনের পোস্ট প্রকাশ করা জঙ্গিবাদ বিস্তারে সহায়ক ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। ইচ্ছাকৃতভাবে এরূপ মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

চিঠিতে শিবলী ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা গ্রহণ করে আইন ও বিচার বিভাগকে অবহিত করার জন্য বলা হয়।

এ অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত