আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন জঙ্গি সংগঠনের সমন্বয়কসহ গ্রেপ্তার ৫

নতুন জঙ্গি সংগঠনের সমন্বয়কসহ গ্রেপ্তার ৫

আল আনসার নামের একটি নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মোহম্মদ রাশিদুল আলমসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় র‌্যাব। পরে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।

র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদ পেয়ে রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় রাশিদুল আলম, আবু বকর মনির, আবদুল্লাহ আল মামুন মিয়া, রাইসুল ইসলাম রাসেল এবং আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের র‌্যাব কার্যালয়ে আনা হয়।


তিনি আরো জানান, সংগঠটি নতুনভাবে জঙ্গি কর্মকাণ্ড শুরু করেছে। এই বাসায় বসেই তারা প্রচার কাজ চালাতো বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) কিছু নেতা-কর্মী সংগঠন থেকে বের হয়ে আল আনসার নামের সংগঠনটি তৈরি করেছে। তাদের কার্যক্রমও হুজির মতো। তাদের ব্যাপারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। রাশিদুল এ সংগঠনটির প্রধান সমন্বয়কের কাজ করছেন। তিনিই কর্মী সংগ্রহ, অর্থ সরবরাহ থেকে শুরু করে সবকিছু করছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মুফতি মাহমুদ খান জানান, আল আনসারের সমন্বয়কারী রাশিদুল আলম প্রায় দুই বছর আগে ফরিদাবাদ মাদ্রাসায় পড়ার সময় ওয়ালিদ হামজা নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ওয়ালিদ হামজা ৭/৮ মাস আগে হোসনাইন নামের আরেকজন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হোসনাইন ২০১৬ সালের প্রথম দিকে নিজের নামে হাজারীবাগের বাসাটি ভাড়া নেন। পরবর্তী সময়ে হোসনাইন চলে যাওয়ার পর রাশিদুল আলমকে বাসায় ভাড়াটিয়া হিসেবে রেখে যান। এর কিছুদিন পর আবদুল্লাহ আল মামুন ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত