আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ : পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ : পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে সংসদে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে একশত ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছিলেন আইনজীবীরা।

গত ৫ মে (বৃহস্পতিবার) রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হক সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আর অপর বিচারপতি আশরাফুল কামাল ভিন্নমত পোষণ করেন। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকের রায় হওয়ায় আইনটি বাতিল হয়ে যায়।

রয়ে আদালত বলেছেন, এই আইন হলে কোর্ট যদি নিরপেক্ষ বিচার করে এরপরও জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে, এটা বোধহয় সঠিকভাবে করা যায়নি।

রায় ঘোষণার ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘তিনজন বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠের রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন এবং বাতিল করেছেন। তারা যুক্তি দেখিয়েছেন যে, বিচারকদের যদি পার্লামেন্টের দ্বারা
অপসারণের বিধান রাখা হয়, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। তারা বলতে চেয়েছেন এ বিষয়ে আলাদা ট্রাইব্যুনাল থাকে। এই ট্রাইব্যুনালই বিচারকদের অপসারণের বিষয়টি সম্পন্ন করে।’

রায় নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহবুবে আলম বলেন, ‘এই আদেশে আমরা সংক্ষুব্ধ এবং এই আদেশের বিরুদ্ধে আপিল আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে চেম্বারে গেলেও তা এখনো শুনানি হয়নি।’


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত