আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিনা খরচের ‘গরিবের অ্যাম্বুলেন্স’

বিনা খরচের ‘গরিবের অ্যাম্বুলেন্স’

ব্যাটারিচালিত অটোরিকশাকেই অ্যাম্বুলেন্সের আদলে করা হয়েছে ‘গরিবের অ্যাম্বুলেন্স’। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এলাকায় জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবাদানে চালু করা হয়েছে এটি।

এর সাহায্যে সম্পূর্ণ বিনা খরচে সেবা পাবেন পৌর এলাকার বাসিন্দারা। ২৪ ঘণ্টা সার্ভিস দেবে অ্যাম্বুলেন্সটি।

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক পৌরসভার অর্থায়নে এ সেবা চালু করেছেন।

তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা। ১৫ জুলাই থেকে এই সেবাদান কার্যক্রম চালু হয়েছে। ২৪ ঘণ্টা চালু গরিবের অ্যাম্বুলেন্সের শ্লোগান দেওয়া হয়েছে ‘সেবা নিন, সুস্থ থাকুন’।

পৌরসভা সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে তিন লাখ টাকা। এতে কোনো তেল-মবিল লাগবে না। অ্যাম্বুলেন্সটি ব্যাটারি দিয়ে চালিত। যা বিদ্যুৎ দিয়ে চার্জ হবে। একবার চার্জ দিলে চলবে দেড়শ কিলোমিটার। এজন্য পৌরসভা একজন অস্থায়ী চালকও নিয়োগ দিয়েছে।

অ্যাম্বুলেন্স প্রসঙ্গে মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় এ অঞ্চলের হতদরিদ্র্ররা সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। অসুস্থ ও মুমূর্ষু রোগী যেন অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শুধু তাই নয়, এই সেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পৌর এলাকার যেকোনো নাগরিক এ সেবা পেতে পারেন।

 তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতে আরো বড় পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-মানসুর মূছা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি দীর্ঘ সাড়ে চার বছর ধরে বিকল। ওপর মহলে অনেক লেখালেখি করেও মেরামত করা যায়নি। সেক্ষেত্রে মেয়র মহোদয়ের ‘গরিবের অ্যাম্বুলেন্স’ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে করে পৌর এলাকার মানুষ অনেক উপকৃত হবেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ‘মেয়র মহোদয়ের উদ্যোগটি খুবই ভালো। আগামীতে আমরাও প্রতিটি ইউনিয়নে অ্যাম্বুলেন্স চালুর ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত