আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বঙ্গবন্ধু জনগণের কাছে প্রেরণার উৎস: ড. কামাল

বঙ্গবন্ধু জনগণের কাছে প্রেরণার উৎস: ড. কামাল

গণফোরাম সভাপতি ও বিশিষ্ট সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণের কাছে প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন চিরদিন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশের জনগণ এখনও সংগ্রাম করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান দুইবার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মৃত্যুর ভয়ে পিছপা হননি। দেশের জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তিনি কোন আপোষ করেননি। ছাড় দেননি।’

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরাও নাগরিক’ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সংগঠন আহ্বায়ক সাঈদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সংগঠনের সদস্য আ.ও.ম শফিকুল্ল্যাহ ও অ্যাডভোকেট জগলুল হায়দার।

এ সময় ড.কামাল বলেন, ‘শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন কি করে মাথা উঁচু করে নেতৃত্ব দিতে হয়। দেশের জনগণকে শক্তির উৎস মনে করতেন বঙ্গবন্ধু।’ তাই সেই শক্তি তাকে জনগণের স্বার্থে আপোষহীন নেতা হিসেবে বিশ্বে পরিচিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক মিছিল পল্টন হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত