আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

টেরোরিস্টদের বিচারকাজ চলবে ভিডিও কনফারেন্সে: প্রধান বিচারপতি

টেরোরিস্টদের বিচারকাজ চলবে ভিডিও কনফারেন্সে: প্রধান বিচারপতি

বিচার বিভাগ ডিজিটালাইজড করার মাধ্যমে সন্ত্রাসীদের বিচার কাজ ভিডিও কনফারেন্সে পরিচালনার করার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার সন্ধ্যায় জাজেস লাউঞ্জে বিচার বিভাগ ডিজিটালাইজড করার ব্যাপারে ‘সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগামের’ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘পুলিশ প্রশাসন থেকে আমাকে প্রায়ই বলা হয়, যারা টেরোরিষ্ট এবং বিভিন্ন জেলে আছে তাদেরকে এক জেলা থেকে আরেক জেলায় নিতে খুব অসুবিধা হয়। এ ছাড়া একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত  টেরোরিস্টকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। তাকে এখনও ধরা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, ‘এ কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের আদালেতে হাজির করে বিচারকাজ পরিচালনা করতে চাচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে টেরোরিস্টদের এক জেলা থেকে অন্য জেলা, এক কোর্ট থেকে অন্য কোর্টে নেওয়ার বিষয়টি মিনিমাইজ করতে পারবো, বিচার কাজও ত্বরান্বিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি।’

বিচার বিভাগের কর্ম দক্ষতার ওপর একটি দেশের সভ্যতার চরিত্র পরিস্ফুট হয়ে উঠে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, কোনো দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে সেই দেশের বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা।

বাংলাদেশের বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে উল্লেখ করে এস কে সিনহা বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ।  বিচার বিভাগের সেবা যেন সবাই গ্রহণ করতে পারে এবং তা নিশ্চিত করার জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তি ব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি করা।

তথ্য প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, মামলা ব্যবস্থাপনায় সংস্কার এবং দক্ষ সেবাদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে আমরা তথ্য প্রযুক্তির সুবিধা নেওয়ার প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছি। কারণ তথ্য প্রযুক্তি দিয়েই কাজের গতি কয়েকগুণ সম্ভব।’

এটুআই প্রকল্পের সহযোগিতায় বিচার বিভাগের ডিজিটাইজেশনের সুবিধা সাধারণ বিচারপ্রার্থী জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের পক্ষে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও এটুআই প্রকল্পের পক্ষে কবির বিন আনোয়ার।

শেয়ার করুন

পাঠকের মতামত