আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পাসপোর্টে সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা থাকছে না

পাসপোর্টে সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা থাকছে না

পাসপোর্ট সেবা পেতে জনগণ হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছে স্বীকার করে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে এর বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। শিগগিরই সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে এসব কথা বলেন তিনি। পাসপোর্ট অধিদফতরের ওপর দুর্নীতি দমন কমিশন (দুদক) এ গণশুনানির আয়োজন করে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দালালদের হাত থেকে পাসপোর্ট অফিস মুক্ত করতে হবে। পাসপোর্ট নিয়ে মানুষের নানা ভোগান্তি এখনো রয়ে গেছে। এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় উঠে আসে, সেবা খাতের মধ্যে পাসপোর্ট করতে এসে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ভোগান্তির শিকার হন।

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে প্রতিদিন পাচঁ হাজার নাগরিককে সেবা দেয়া হয়। এই সেবা কার্যক্রমের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেয় ভুক্তভোগী ও দুর্নীতির শিকার জনগণ।

শেয়ার করুন

পাঠকের মতামত