আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাজধানীতে অভিযান, জঙ্গি প্রশিক্ষক মুরাদ নিহত

রাজধানীতে অভিযান, জঙ্গি প্রশিক্ষক মুরাদ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জঙ্গি মুরাদ নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে অভিযান শুরু হয়। র‌্যাব, পুলিশের সদস্যরা বাসাটি ঘিরে অভিযান চালায়।  ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান জানান, নিহত জঙ্গি মেজর জাহাঙ্গীর আলম মুরাদ। তিনি গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন। একই সঙ্গে তিনি নব্য জেএমবির অন্যতম নেতা ছিলেন।

রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর ভবনে জঙ্গি আস্তানা সন্দেহ রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় জঙ্গিদের গুলিতে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছে।

আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল।

রাত সোয়া ১০টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। এর মধ্যে শাহীন ফকিরের অবস্থা গুরুতর। আমাদের মেডিক্যাল প্রতিবেদক জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তাদের উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী রাইজিংবিডিকে জানান, গণমাধ্যমে নিহত জঙ্গির বিভিন্ন নাম বলা হচ্ছে। এর মধ্যে মেজর মুরাদ এবং মেজর শাহীন নাম বেশি আসছে। ‘ভেরিফিকেশন’ ছাড়া নির্দিষ্ট করে বলা যাবে না কে এই জঙ্গি।

শেয়ার করুন

পাঠকের মতামত