আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গিদের জন্য খালেদার মায়াকান্না কেন : প্রধানমন্ত্রী

জঙ্গিদের জন্য খালেদার মায়াকান্না কেন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন? কিন্তু মানুষ পোড়ানোর সময় তো তিনি মায়াকান্না করেননি।’

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলের যৌথসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ২০তম জাতীয় সম্মেলনের উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এ যৌথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ১০ ঘণ্টায় আমরা জঙ্গিদের দমন করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এরকম করতে পারে নাই। জঙ্গিরা জীবিত ধরা দেয় না, গুলি খায়, মারা যায়। জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন? মানুষ পোড়ানোর জন্য তো তিনি মায়াকান্না করেননি। খালেদা জঙ্গি দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছেন। এজন্যই তাদের জন্য তার কান্না।’

মানবতাবিরোধী অপরাধীর বিচারের রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছে, মন্ত্রী বানিয়েছে, লাখো শহীদের রক্তে রাঙা পতাকা তাদের হাতে তুলে দিয়েছে, এরাই সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। এদেরও বিচার হওয়া উচিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত