আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

১১ মাস পর মা-ছেলের দেখা

১১ মাস পর মা-ছেলের দেখা

ফাইল ছবি

সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া।

লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব গেছেন তারেক রহমানও। সেখানে তাদের দীর্ঘ ১১ মাস পর দেখা হয়েছে।

এর আগে তাদের শেষ দেখা হয়েছিল গত নভেম্বরে। সে সময় প্রায় দুইমাস চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন খালেদা জিয়া।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য পৃথকভাবে সৌদি আরবে গেছেন  খালেদা জিয়া ও তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, সৌদি আরব স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।

এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি ঢাকা থেকে রওনা দেন।

এদিকে, ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

ঢাকা থেকে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব গেছেন তার উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, একান্ত সচিব আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগম প্রমুখ।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং ১৯৯৭ সালে বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন তিনি হজ করেছিলেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি ওমরাহ পালন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত