আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যুদ্ধাপরাধীদের সন্তানরা নানা ধরনের ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের সন্তানরা নানা ধরনের ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের সন্তানরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

’৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী যুদ্ধাপরাধীদের সন্তানদের বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আমাদের মতো নির্দোষ নয়। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইন প্রণয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ কীভাবে শহীদ পরিবার এবং সাধারণ জনগণের উপকারে আসে, তা পর্যালোচনা করা হচ্ছে। নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তরে জনগণের মতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি এ প্রসঙ্গে বলেন, জনগণ যা চায়, তা-ই হবে। যেখানে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, তা ইতিহাসের স্থান হয়ে গেছে। ইতিহাসের সঙ্গে বোঝাপড়া এ বিচারের মাধ্যমে শেষ হবে।

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির নির্মিত ‘জার্নি টু জাস্টিস’ নামের একটি তথ্যচিত্র দেখানো হয়। এই তথ্যচিত্রে একাত্তরে গণহত্যার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত