আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘কথা বলতে ইচ্ছে করছে না। আর কি-ই বা বলবো?’

‘কথা বলতে ইচ্ছে করছে না। আর কি-ই বা বলবো?’

‘আমি কোনো কথাই বলবো না’ এটুকু বলেই তিনি ধীর পায়ে পাশ কাটিয়ে গেলেন। তারপর ফিরে তাকিয়ে নিজেকেই যেন প্রশ্নটি করলেন, ‘কী বলবো? বলার কিছু নেই।’ এ সময় বোঝা যাচ্ছিল সাম্প্রতিক অতীতের দাপুটে এই পুলিশ কর্মকর্তা বর্তমানে কতটা মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। নিজেই বললেন সে কথা কিন্তু এক বাক্যে, ‘মন-মানসিকতাও এখন ভালো নেই’।

 সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সঙ্গে এই প্রতিবেদকের কথোপকথনের শুরুটা এভাবেই।   শুক্রবার দুপুরে কালো রঙের একটি পাঞ্জাবি ও প্যান্ট পরে জুমার নামাজ পড়তে বাসার পাশে মসজিদে যাচ্ছিলেন বাবুল আক্তার। সে সময় এই প্রতিবেদকের সঙ্গে তার দেখা হয়।
 
সাক্ষাতের শুরুতে পরিচয় দিয়ে কথা বলার অনুমতি চাইতেই বাবুল আক্তার এড়িয়ে যান। এ সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। ‘কথা বলতে ইচ্ছে করছে না। আর কি-ই বা বলবো?’ বলেই তিনি মসজিদের ভেতর প্রবেশ করেন। প্রতিবেদক মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তার ফিরে আসার জন্য। তিনি নামাজ শেষে ফিরেও আসেন। কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর তিনি দেননি। উল্টো বলেন, ‘সময় নষ্ট করে লাভ নেই।’

‘আপনি নিজেকে যে কোনো কারণেই হোক আড়াল করছেন। তাহলে এখন কি আপনি স্ত্রী হত্যারও বিচার চান না?’ এ প্রশ্নের জবাবে বাবুল আক্তার দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি স্ত্রী হত্যার বিচার চাই। কিন্তু মামলার তদন্ত কী হচ্ছে তা তদন্ত সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।’ এ কথা বলেই তিনি বাসার ভেতরে চলে যান।

কিছুক্ষণ পর সেখানে আসেন বাবুল আক্তারের শ্বশুড় মোশাররফ হোসেন। পুলিশের সাবেক এ পরিদর্শক বাসার সামনে দাঁড়িয়ে এ প্রতিবেদককে বলেন, ‘মেয়েকে হারিয়েছি। এখন জামাইকেও এক প্রকার হারিয়ে ফেলেছি। কেননা  মিতু হত্যার ঘটনার তদন্ত চলছে। এর পরই আসলে জানা যেত বাবুল জড়িত কিনা? কিন্তু তার আগেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।’

মিতু হত্যায় বাবুল আক্তারের নাম আসছে। আপনি এ বিষয়টিকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাবুলকে আমি অনেক আগে থেকেই চিনি। সে এ ধরনের কাজের সঙ্গে জড়িত আমি তা কোনভাবেই বিশ্বাস করছি না। ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে আমার ধারণা সে নির্দোষও প্রমাণিত হতে পারে।’

৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এরপরই বাবুল আক্তারকে নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত