আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হজ শেষে লন্ডন যাবেন খালেদা

হজ শেষে লন্ডন যাবেন খালেদা

সৌদি আরবে হজ পালন শেষে চোখের চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষ হলে অক্টোবরের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন তিনি। দলীয় সূত্রে এ খবর জানা গেছে। এদিকে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর আগে পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন বেগম খালেদা জিয়া।

জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার জেদ্দা থেকে মক্কায় পৌঁছে রাত ১১টার দিকে খালেদা জিয়া, তারেক রহমানসহ সফরসঙ্গীরা পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ, মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নফল নামাজ আদায়, মুলতাজিমের সামনে বিশেষ মোনাজাত ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে অংশ নেন। সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির নেতা খন্দকার এম এ হেলাল সিআইপি, নুরুল আফসার চৌধুরী সহ সকল স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। গতরাতেই হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

অন্যান্য হাজযাত্রীদের মতো এখন মিনায় অবস্থান করছেন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, হজ পালন শেষে সৌদি আরব থেকে লন্ডন হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। চোখের চিকিৎসা করানোর জন্যই মুলত লন্ডন যাবেন তিনি।

সেক্ষেত্রে আগামী মাসের শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। দলের মধ্য সারির প্রভাবশালী এক নেতা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর খালেদা জিয়া সৌদি আরব ত্যাগ করবেন। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন। চিকিৎসার প্রয়োজনে বেশ কিছুদিন লন্ডনে অবস্থান করতে পারেন বিএনপি প্রধান। প্রসঙ্গত, গত বছরের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে তিনি চোখের চিকিৎসা নেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত