আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

১৬ হাজার টাকার বেশি বেতন হলেই কর দিতে হবে : অর্থমন্ত্রী

১৬ হাজার টাকার বেশি বেতন হলেই কর দিতে হবে : অর্থমন্ত্রী

কারও ব্যক্তিগত মূল বেতন মাসে ১৬ হাজার টাকার বেশি হলেই তাকে কর দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সিলেট নগরীর শাহী ঈদগায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশে কারও আয় বছরে আড়াই লাখ টাকার বেশি হলে তাকে কর দিতে হয় না। আর নারী ও ৬৫ বছরের বেশি হলে এই সয়মা তিন লাখ টাকার বেশি। এ ছাড়াও বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসায় ছাড় পেয়ে থাকে আয়করদাতারা।

তবে অন্যান্য দেশের তুলনায় ছাড় দেয়া হলেও দেশে আয়করদাতার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি।  সরকারের সবশেষ তথ্য অনুযায়ী দেশে করদাতার সংখ্যা ১২ লাখ। অর্থাৎ যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক পরামর্শক সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে এক কোটি ২০ লাখ মানুষ বছরে চার লাখ ৭০ হাজার টাকার বেশি আয় করে। অর্থাৎ যত মানুষ কর দেয়ার কথা, দিচ্ছে তার চেয়ে ১০ ভাগের এক ভাগ।
রাষ্ট্র পরিচালনায় সরকারের আয়ের অন্যতম উৎস এই আয়কর। কিন্তু বাংলাদেশে এই খাত থেকে কখনও কাক্সিক্ষত টাকা আসেনি। চলতি অর্থবছরে আয়কর খাতে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছে। গত অর্থ বছরে এই খাতে আদায় হয়েছে ৫১ হাজার ৭৯৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় দেড়গুণ আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

এই অর্থ আদায়ে আয়কর বাড়ানোর পাশাপাশি যারা করের আওতার বাইরে, তাদেরকেও করজালে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, ‘সবার উপর কর আরোপের একটি চিন্তাভাবনা চলছে। এ বছরের পরের বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে।’ তিনি বলেন, ‘যাদের মাসিক মূল আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাদেরকে অবশ্যই কর দিতে হবে’ ।

বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করবো।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত