আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচার কে আছে : হানিফ

জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচার কে আছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচার, খুনী আর কে আছে? তার সৃষ্টি করা দলের মহাসচিব অন্যদলকে স্বৈরচারী বলেন, এটার চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।’

কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘নিশ্চিত পরাজয় ভেবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। রাজনৈতিক এই ভুল সিদ্ধান্তের কারণে আজ তারা ছিটকে পড়েছে। সরকার পতনে তাদের জ্বালাও পোড়াও এর ভুল কর্মসূচিতে জনগণ সাড়া দেয়নি। আর সেই কারণে তারা আজ রাজনীতি থেকে ছিটকে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির জন্মই স্বৈরাচারের গর্ভে। দেশের মানুষ দেখেছে, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছে। বিনাবিচারে সামরিক কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এগুলো তার দলের প্রতিষ্ঠার জন্যই করেছিল।’

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহামুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত