আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

টাম্পাকো ট্র্যাজেডি : মালিকের গাফিলতি পেয়েছে পুলিশ

টাম্পাকো ট্র্যাজেডি : মালিকের গাফিলতি পেয়েছে পুলিশ

গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় কারখানা মালিক সৈয়দ মকবুল হোসেনের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মকবুল হোসেন এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।’

গত ১০ সেপ্টেম্বর কারখানাটিতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ১১ জন। আহত হয়েছে আরও ৩৫ জন।

কারখানা মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন দুর্ঘটনার পর থেকে পলাতক আছেন। একটি গণমাধ্যমের সঙ্গে কথা বললেও তিনি প্রশাসনকে এড়িয়ে চলছেন। তার সঙ্গে কথা বলতে না পারায় ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের তদন্ত বিঘিœত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তার।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ বেশ কয়েকজন কারখানা মালিকের দায় পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

সোমবার টাম্পাকোয় নিহত একজন শ্রমিকের বাবা কারখানা মালিক মকবুল হোসেনসহ আট জনের বিরুদ্ধে মামলা করেন। গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলা করবে পুলিশও। এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদারকে নির্দেশ দেয়ার কথাও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। তবে এই প্রাথমিক তদন্তের বিষয়ে বিস্তারিত জানাননি পুলিশ সুপার হারুন অর রশীদ।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুনে ১১২ জন নিহতের ঘটনায় কারখানা মালিক দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও কারখানার চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিচার চলছে। তাদের বিরুদ্ধে ‘অপরাধজনিত নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণ হলে আসামিদের যাবজ্জীবন কারাদ- হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

টাম্পাকোয় উদ্ধার অভিযান চলছে :
দুর্ঘটনার অষ্টম দিনেও ধসে পড়া কারখানা ভবনের স্তুপ সরানো শেষ করতে পারেনি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল। তারা ভবনের বিভিন্ন খ- কেটে ড্রাম ট্রাকে সরে সরিয়ে নিচ্ছে।

দুর্ঘটনায় জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১১ নিখোঁজ শ্রমিক ছাড়াও আরও কেউ ধ্বংসস্তুপের ভেতরে থাকতে পারে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। তবে ভবনের ভেতরে উচ্চমাত্রার দাহ্য রাসায়নিক থাকায় সতর্কভাবে কাজ করার কথা জানিয়েছে সেনাবাহিনী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত