আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রাজধানীতে ইলিশের ছড়াছড়ি : দামও কম

রাজধানীতে ইলিশের ছড়াছড়ি : দামও কম

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন রাজধানীর অধিকাংশ মানুষ। বুধবার সরকারি ছুটি শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে ভিড় বাড়ার কথা ছিল রাজধানীতে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অনেকেই এখনও ঢাকায় ফেরেনি। তাই শনিবার রাজধানীর পথঘাট ছিল অনেকটাই ফাঁকা।

এদিকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার উপস্থিতি এবং পণ্যের যোগানও ছিল স্বাভাবিকের চেয়ে কম। এখনও চেনা রূপে ফেরেনি রাজধানীর বাজার। শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে ইলিশের সরবরাহ ছিলো চোখে পড়ার মতো।

কয়েক বছর ধরে বিলাসী মানুষের উৎসবের উপকরণ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার নাগালে।

শনিবার কারওয়ান বাজার মাছের আড়তে প্রতিটি দেড় কেজি ওজনের এক জোড়া ইলিশের দাম হাঁকা হয়েছে ২৪০০ টাকা। ২২০০ টাকার মধ্যেই  বড় আকারের এক জোড়া ইলিশ বেচাকেনা হচ্ছে। অথচ এ আকারের ইলিশ অন্য সময় বিক্রি হয় ৮০০০ টাকা জোড়ায়। আর পহেলা বৈশাখসহ অন্যান্য উৎসবে এমন ইলিশের জোড়া ১৫০০০ টাকা অতিক্রম করে।

মৌসুমের শেষ দিকে প্রচুর সরবরাহের কারণে ইলিশের দাম নেমেছে তলানিতে। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি হালি মাঝারি আকারের ইলিশ (৮৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২৩০০ টাকায়। আর ছোট আকারের ইলিশের (৬০০ গ্রাম) হালি ১২০০ টাকার মধ্যে। স্বাভাবিক অবস্থায় ৮৫০ গ্রাম ওজনের ইলিশের হালি বিক্রি হয় ৫০০০ টাকায়। আর ছোট আকারের ইলিশের দাম থাকে ৩৫০০ টাকার মধ্যে।

কারওয়ান বাজারের আড়তদার আজমল হোসেন জাগো নিউজকে জানান, ৮০০০ টাকার ইলিশের দাম নেমে এসেছে দেড় হাজার টাকায়। বেশ কয়েকদিন ধরে সরবরাহ প্রচুর থাকায় দাম কমেছে। 

তিনি আরো জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন কারওয়ান বাজারে এক ট্রাক ইলিশ এসে থাকে। তবে এখন আসছে ১২ থেকে ১৬ ট্রাক। পাইকারি ব্যবসায়ীরা বাড়তি সরবরাহের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ ইলিশ মজুদ করেছেন। অবশিষ্ট ইলিশ বিক্রি করছেন কম দামে।

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ভাদ্র-আশ্বিন হচ্ছে ইলিশের ভরা মৌসুম। এই সময়ে নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলেরা এখন ইলিশ শিকারে ব্যস্ত। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এর আগ পর্যন্ত বাজারে ইলিশের প্রচুর সরবরাহ থাকবে বলে জানান তিনি।

এদিকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, ১৯৮৫-৮৬ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছিল এক লাখ ৯১ হাজার টন। এর পরিমাণ ২০০৯-১০ অর্থবছরে ছিল তিন লাখ ১৩ হাজার টন, ২০১০-১১ অর্থবছরে তিন লাখ ৪০ হাজার টন ও ২০১২-১৩ অর্থবছরে তিন লাখ ৫১ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরে তিন লাখ ৮৭ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৭ হাজার কোটি টাকা। চলতি বছর এর উৎপাদন আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত