আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘গুলশানে জঙ্গি হামলার অস্ত্র-অর্থ এসেছে বিদেশ থেকে’

‘গুলশানে জঙ্গি হামলার অস্ত্র-অর্থ এসেছে বিদেশ থেকে’

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অর্থ ও অস্ত্র এসেছে বিদেশ থেকে। অস্ত্রগুলো এসেছে ভারতের বিহার হয়ে। এর সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সোমবার ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হামলার সময় অস্ত্রগুলো কী ভাবে নেওয়া হয় এবং এর পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার যোগান কারা দিয়েছে তদন্তে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এরপরই জানা যায়, অস্ত্রগুলো ভারতের বিহার হয়ে এসেছে। আর অর্থও এসেছে বিপুল পরিমাণে। নামে-বেনামে এই অর্থ এসেছে। কয়েকটি দেশ থেকে অর্থ এসেছে। এরা কারা তাদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের ব্যাপারে আরও তদন্ত চলছে। আরও নিশ্চিত হয়ে এদেরকে আইনের আওতায় আনা হবে।’

১ জুলাই রাতে সশস্ত্র একদল জঙ্গি রাজধানীর গুলশানে ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেঁস্তোরায় প্রবেশ করে। তারা দেশী-বিদেশী ২০ জনকে হত্যা করে। পরদিন সেনাবাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হয়। হাসপাতালে সন্দেহভাজন আরেকজন মারা যায়। জঙ্গিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত